1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত 

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে ভোলার লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর এ উপলক্ষ্যে মানববন্ধন করা হয় এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা প্রশাসন ও লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপত্বিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন  লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন, সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ তালুকদার , যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, নির্বাচন কর্মকর্তা মো. সোহেল, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া প্রমূখ।
দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক শাহীন কুতুব, শিক্ষক শিহাব উদ্দিন, ছাত্রী সুমাইয়া, স্বেচ্ছাসেবী সংগঠনের মো. রফিকুল ইসলাম, রক্তদান কর্মসূচির মো. ফিরোজ, দুপ্রক সদস্য মাওলানা নুরুল্যাহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলাল।
আলোচনায় বক্তরা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। মসজিদের ইমামগণ এ ব্যাপারে আলোচনা করতে পারেন। ধর্মীয় সঠিক চর্চা করতে হবে। নিজ থেকে পরিবর্তন শুরু করতে হবে। দুর্নীতি প্রতিরোধের জন্য সকলকে স্বোচ্চার হতে হবে। সামাজিকভাবে দুর্নীতিরবাজদের ঘৃনা করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে আলোচনা করলে শিক্ষার্থীরা শিখতে পারবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK