1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় নানান কর্মসূচীর মধ্য দিয়ে মুক্ত দিবস পালিত

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত
মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর নানান কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোনা মুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেটে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে এবং ‘প্রজন্ম শপথ’ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পরে স্থানীয় পাবলিক হলে জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বনানী বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী, মির্জা আজিজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, মাও. মফিজুর রহমান, সজীব সরকার রতন, মো. কামাল উদ্দিন, খান মোহাম্মদ অপু, ফাহিম রহমান খান পাঠান ও শেখ হাসনাত জাহান প্রমূখ। আলোচনা সভা মেসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK