1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‘চাটখিল উপজেলা প্রেসক্লাব’ এর নির্বাচনে সভাপতি আনিস, সম্পাদক রিয়াদ

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক মুক্ত খবর এর আনিস আহাম্মেদ হানিফ সভাপতি এবং দৈনিক ঢাকা টাইমস এর সাইফুল ইসলাম রিয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহেদী হাছান রুবেল ভূঁইয়া (দৈনিক আমাদের সময়) এবং ইয়াছিন চৌধুরী (দৈনিক আমাদের অর্থনীতি)।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বপন পাটোয়ারী (দৈনিক ভোরের কাগজ), নুর হোসেন খোকন (দৈনিক আলোকিত প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক পদে সিরাজুল ইসলাম হাসান (দৈনিক বর্তমানদিন, দৈনিক রূপালী বাংলাদেশ,ভোরের বাণী এবং নোয়াখালীর কথা), অর্থ সম্পাদক পদে আনোয়ারুল আজিম (দৈনিক সংবাদ প্রতিদিন এবং দৈনিক এই বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনির হোসেন সোহেল (দৈনিক খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মৃণাল কান্তি মজুমদার (দৈনিক আলোকিত সকাল) ও মোহাম্মদ ফরিদ খান (দৈনিক বাংলাদেশ সমাচার)।

সংগঠনের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান বাবর (দৈনিক ভোরের পাতা) ও প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন (সম্পাদক ও প্রকাশক আলোকিত নোয়াখালী), সাংবাদিক রিয়াজ খান (দৈনিক গনকন্ঠ)

শনিবার বেলা ৩টায় উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

নির্বাচনের ফলাফল ঘোষনার পর চাটখিল উপজেলা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস‍্য ও সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন সহ চাটখিলের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK