1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আন্দোলনে নিহত ও আহত পরিবারকে দেওয়া হলো আর্থিক সহায়তা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ও আহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যানারে এ অনুষ্ঠান হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আহমেদ কবীর ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার প্রমুখ।

জেলা প্রশাসন জানায়, গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫৮ জন। শহীদদের পরিবার ও আহতদের সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ১৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে প্রতি শহীদের পরিবারকে ১০ হাজার ও আহতদের প্রত্যেককে ৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিভিল সার্জনের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ২২ জনকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আহত ও শহীদ পরিবারের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।’

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারের কাজ করছে পুলিশ। এরই মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। যারা অবৈধ সম্পদের মালিক, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK