1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পথসভা ও লিফলেট বিতরণ 

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

ভোলার তজুমদ্দিনে পথসভা ও লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় তজুমদ্দিন বাজারে পথসভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে ১৩ জুলাই জাতির সামনে উত্থাপিত রাষ্ট্রের কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছেন। তারই বাস্তবায়নের জন্য আজ তজুমদ্দিন উপজেলায় আমরা এসেছি এবং পথসভা ও লিফলেট বিতরণ করছি।

তিনি আরো বলেন, আমরা মানুষের মৌলিক অধিকারের জন্য ১৭ বছর থেকে আন্দোলন সংগ্রাম করছি। এ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের প্রায় ১০০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ বছর বয়সে মিথ্যা মামলায় সাত বছর কারাবরণ করতে হয়েছে।

এই দাবি আদায় করতে গিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে দেশনায়ক তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে বিদেশের মাটিতে থাকতে বাধ্য করেছে শেখ হাসিনা। ১৭ টি বছর ধরে মানুষের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন করে আসছে। আমরা দেখেছি, শাপলা চত্ত্বরে কিভাবে হাজার হাজার মাদরাসার ছাত্রদের উপর গুলি করে হত্যা কারা হয়েছিল। তারপর আমরা দেখেছি কিভাবে বেগম খালেদা জিয়া তার ৪০ বছরের বসবাসরত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিলো। এভাবে ১৭ বছর মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে, তারই বিস্ফোরণ ঘটেছে ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে।

পথসভা শেষে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা বাজারের বিভিন্ন স্থানে জনসাধারণের মধ্যে খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা লিপিবদ্ধ লিফলেট বিতরণ করেন।

এসময়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. সরোয়ার ভূঁইয়া রুবেল, দপ্তর সম্পাদক  আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জামিল হোসেন অদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, সহ-সভাপতি রবিন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আব্দুল গফুর, যুগ্ম আহ্বায়ক মোঃ আল মামুন, সাইদুল হক মুরাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK