1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা 

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত
 ভোলা মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস,   মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ভোলার লালমোহনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  (০৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোলা মুক্ত দিবস,  শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে গৃহীত নানা কর্মসূচিগুলো তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ। কর্মসূচিগুলো সুন্দরভাবে বাস্তবায়নে গঠিত কমিটিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তৈয়বুর রহমান, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম,  লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজীজ শাহীন,পৌরসভা বিএনপির আহবায়ক মো. সাদেক মিয়া ঝান্টু, জামায়াতে ইসলামী বাংলাদেশ লালমোহন উপজেলা  শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ  আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মোশাররফ হোসাইনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ ও রাজনৈতিক  ব্যক্তিবর্গ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK