1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সীমান্তে উত্তেজনা প্রশমনে একমত ভারত-চীন

আন্তর্জাতিক ডেস্ক ; অনন্ত বাংলা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পঠিত

ভারত ও চীন তাদের বিতর্কিত হিমালয় সীমান্তে উত্তেজনা প্রশমনে টহল ব্যবস্থা নিয়ে একমত হয়েছে, ভারতের শীর্ষ কূটনীতিক এমনটি জানিয়েছেন খবর বিবিসির।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সোমবার বলেন, ২০২০ সালে উদ্ভূত সীমান্ত সমস্যা সমাধান এবং সৈন্য সরিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

তিনি গালওয়ান উপত্যকার সংঘর্ষের কথা উল্লেখ করেন, যেখানে উভয়পক্ষের মধ্যেই হতাহতের ঘটনা ঘটে। ১৯৭৫ সালের পর এটি ছিল দুই দেশের মধ্যে প্রথম প্রাণঘাতী সংঘর্ষ। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

বিক্রম মিশ্রী বলেন, ভারত-চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর টহল ব্যবস্থা নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো গেছে। এটি সৈন্য সরিয়ে নেওয়াসহ ওই অঞ্চলে ২০২০ সালে উদ্ভূত বিভিন্ন সমস্যা সমাধানের দিকে নিয়ে যাবে।

তবে সৈন্য সরিয়ে নেওয়ার প্রক্রিয়া এবং এটি বিতর্কিত সীমান্তের সব সংঘাতপূর্ণ পয়েন্টে প্রযোজ্য হবে কি না, সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানাননি মিশ্রি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের এক দিন আগে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির এমন বিবৃতি এলো। সেখানে ব্রিকসভুক্ত দেশগুলোর বৈঠকে অংশ নিতে যাবেন তিনি।

বিক্রম মিশ্রী নিশ্চিত করেননি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আলোচনার এজেন্ডায় রয়েছে কি না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK