1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার কলমাকান্দায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

সোহেল খান দূর্জয় নেত্রকোনা:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সংগ্রামী মুসলিম তাওহীদি জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়।
এ সময় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাওলানা আবুল হাসেম, মাওলানা উসমান গনি, মাওলানা আলী উসমান যুক্তিবাদী, মাওলানা মোস্তাফা কামাল, মুফতি জয়নাল আবেদীন, হাফেজ আমিনুল ইসলাম, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান ফারুক, মো.শামীম খন্দকার, শেখ আবু সাঈদ ও মোশতাক খান প্রমূখ।বক্তারা বলেন, খুনি হাসিনা ভারতে বসে অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করতে যে পাঁয়তারা করছে তা হতে দিবো না।
ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সাধারণ হিন্দু আর ইসকন দুটো আলাদা বিষয়। আমাদের সরল মনা হিন্দু ভাই-বোনদের ব্যবহার করে ইসকন বিভিন্ন জঙ্গিপনা কার্যক্রম চালাচ্ছে। তাদের এই জঙ্গি কার্যক্রম আমরা চলতে দেব না। আমরা সম্প্রীতি লালন করি, হিন্দু ভাইদের ভালোবাসি। হিন্দু ভাইয়েরা ইসকনের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এ সময় অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
তারা আরও বলেন, ফ্যাসিস্টদের দোসররা কখনো আনসার কখনো কিস্তিলীগ, রিকশালীগ, গার্মেন্টর্সলীগ আবার কখনো ইসকনলীগ হয়ে ফিরে আসছে। চট্টগ্রামে একজন আইনজীবিকে তারা হত্যা করেছে। তাই ইসকনের ঠিকানা বাংলাদেশে হবে না। এই সন্ত্রাসী কর্মকাণ্ড আর চলতে দেওয়া যাবে না। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। হিন্দু ভাইদের অনুরোধ করব, আপনারা ইসকনের বিরুদ্ধে কথা বলুন। ইসকন হিন্দুদের সংগঠন নয়। এটি একটি সন্ত্রাসী সংগঠন। যতদিন পর্যন্ত না ইসকন নিষিদ্ধ হচ্ছে, আমরা ততদিন রাজপথে থাকবো।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK