1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নেত্রকোনায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মী প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত
করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামীক শরিয়াহ মোতাবেক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জোন ও সার্ভিস সেন্টারে কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের  আয়োজনে কে এম এস টাওয়ারের ৩য় তলায় অফিস কার্যালয়ের হল রুমে এই কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় উক্ত প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের এজেন্সি ডিরেক্টর হাবিবুর ও সঞ্চালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার মাসুদুজ্জামান।
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহ ডিভিশনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ট্রেনিং মোহাম্মদ জামিল উদ্দিন মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী এজেন্সি ডিরেক্টর সালেহা রায়হান,রুমকি আক্তার, জোবায়ের আহমেদ মাহফুজ, নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের ব্রাঞ্চ ম্যানেজার সোহেল খান দূর্জয়, কাউসার হোসেন জানু, সাফায়েত উল্লাহ, নূরজাহান আক্তার,শাহানা আক্তার,মমতাজ বেগম,তাওহিদা ইসলাম স্মৃতি,ইউনিট ম্যানেজার করুনা আক্তার, হাজেরা আক্তার, শিউলি আক্তার, জাহানারা আক্তার, সানাউল্লাহ শাহ সুমন,শুখরান খান,লাল মিয়া,অলিউল্লাহ,প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন সকল সাংগঠনিক অফিসের সকল উন্নয়ন কর্মী কর্মকর্তা ও সম্মানিত গ্রাহকবৃন্দ, প্রশিক্ষণ কর্মশালা শেষ করে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সকল কর্মী কর্মকর্তাদের কোম্পানির নভেম্বর ও ডিসেম্বরের(কক্সবাজার, দার্জিলিং, ব্যাংকক, ও ওমরাহ পালনে)সার্কুলার অনুযায়ী সকল কর্মী কর্মকর্তাদের ভ্রমণে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK