প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ
নেত্রকোনায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মী প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত

করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামীক শরিয়াহ মোতাবেক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জোন ও সার্ভিস সেন্টারে কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আয়োজনে কে এম এস টাওয়ারের ৩য় তলায় অফিস কার্যালয়ের হল রুমে এই কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় উক্ত প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের এজেন্সি ডিরেক্টর হাবিবুর ও সঞ্চালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার মাসুদুজ্জামান।
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহ ডিভিশনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ট্রেনিং মোহাম্মদ জামিল উদ্দিন মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী এজেন্সি ডিরেক্টর সালেহা রায়হান,রুমকি আক্তার, জোবায়ের আহমেদ মাহফুজ, নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের ব্রাঞ্চ ম্যানেজার সোহেল খান দূর্জয়, কাউসার হোসেন জানু, সাফায়েত উল্লাহ, নূরজাহান আক্তার,শাহানা আক্তার,মমতাজ বেগম,তাওহিদা ইসলাম স্মৃতি,ইউনিট ম্যানেজার করুনা আক্তার, হাজেরা আক্তার, শিউলি আক্তার, জাহানারা আক্তার, সানাউল্লাহ শাহ সুমন,শুখরান খান,লাল মিয়া,অলিউল্লাহ,প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন সকল সাংগঠনিক অফিসের সকল উন্নয়ন কর্মী কর্মকর্তা ও সম্মানিত গ্রাহকবৃন্দ, প্রশিক্ষণ কর্মশালা শেষ করে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সকল কর্মী কর্মকর্তাদের কোম্পানির নভেম্বর ও ডিসেম্বরের(কক্সবাজার, দার্জিলিং, ব্যাংকক, ও ওমরাহ পালনে)সার্কুলার অনুযায়ী সকল কর্মী কর্মকর্তাদের ভ্রমণে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.