1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

হেফাজতে ইসলাম এবং তাবলীগ জামাতের আমীর বিহীন শুরা-পন্থী ভাইদের প্রতি খোলা চিঠিঃ মুহাম্মদ মিজান

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৩২ বার পঠিত

বিষয়ঃ বিরোধিতা এবং সংঘাত ভুলে, ঐক্য এবং ভ্রাতৃত্বের দিকে ফিরে আসার আহবানঃ

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
মুহতারাম হযরতগণ, দ্বীন ইসলামের স্বার্থে উম্মতে মুসলিমার ঐক্য এবং পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখার লক্ষে বর্তমান সময়ে আমরা আপনাদের সদয় আচরণ এবং বিনয়ী ভূমিকা আশা করছিঃ

সম্প্রতি তাবলীগ জামাতের বিষয়কে কেন্দ্র করে এতো বছর ধরে অপ্রত্যাশিতভাবে যা যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক বিষয়, যা মুসলিম উম্মাহ আমাদের প্রতি আশা করেনি!
অপ্রত্যাশিত ঘটনা সমূহের প্রতি অনুতপ্ত হয়ে দ্বীন ইসলামের স্বার্থে আমাদের সংশোধন হওয়া অত্যন্ত জরুরী, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন “এক মুসলিম অপর মুসলিমের ভাই” মায়ের পেটের ভাই যেরকম আপন, ঈমান থাকার কারনে এক মুসলমান অপর মুসলমানের ঐরকম আপন ভাই………

কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আমরা সেই ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করতে পারিনি, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং ঘৃণিত বিষয়, এটা শুধু দুনিয়াতেই না বরং এর জন্য নিঃসন্দেহে আমাদেরকে আখেরাতের জীবনেও চরম জবাবদিহিতার সম্মুখীন হতে হবে!
আল্লাহ মাফ করেন ঐদিন যেনো আমরা মুসলমানিত্বের কাতার থেকে বের হয়ে না যাই, কারন ঐদিন যদি আল্লাহ তায়ালা আমাদেরকে জবাবদিহিতার সম্মুখীন করেন এবং মুসলমানিত্বের কাতার থেকে বের করে দেন, তবে আমাদের চেয়ে বঞ্চিত এবং কপাল পোড়া আর কেউ হবে না……..

এজন্য অতীতের কৃতকর্ম থেকে তওবা করে বেরিয়ে আসা উচিত, যাতে করে আল্লাহ তায়ালাও আমাদেরকে মাফ করেন এবং বাকিটা জীবন হক্বের উপরে থেকে দ্বীন ইসলামের খেদমতে আমাদেরকে কবুল করেন!
একবার চিন্তা করে দেখুন আমাদের দ্বারা যা হয়ে গেছে তা মুসলমানের দ্বারা কোন অবস্থাতেই হওয়ার কথা ছিলো না, কিন্তু শয়তানের ধোকায় নফসের তাড়নায় এবং দুনিয়ার স্বার্থে আমরা আমাদের মুসলমানিত্বকে ভুলে গিয়ে অমুসলিমদের চেয়েও নিচে নেমে গিয়েছি, যা মুসলিম উম্মাহ এর সামনে অত্যন্ত লজ্জাজনক এবং পরিতাপের বিষয়………

আল্লাহ তায়ালা এক মুসলমানের রক্তকে অপর মুসলমানের জন্য হারাম করেছেন, অথচ আমরা মুসলমানের শরীর থেকে রক্ত ঝরিয়েছি, মুসলমানকে কতল করেছি, মসজিদের ভিতরে মুসলমানের উপর অতর্কিতভাবে হামলা করেছি, যা পরিষ্কারভাবে ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষের যথেষ্ট পরিচয় বহন করে!
আমাদের উচিত এখন থেকে এগুলো বর্জন করে পরস্পর ভাই ভাই হয়ে যাওয়া, মুসলমানের রক্ত এবং ইজ্জতকে আমানতের জায়গায় রাখা, এজন্য মেরে ভাই আপনাদের নিকট আকুল আবেদন আর যেনো কোনো মুসলমানের শরীর থেকে এক ফোঁটা রক্তও না ঝরে, কোনো মুসলমানের উপরে আর যেনো হামলা করা না হয়, মুসলমান যেনো অন্তত আল্লাহর ঘর মসজিদের ভিতরে নিরাপদ থাকে………..

তাবলীগ দিনের কাজ নবীওয়ালা মেহনত, সেটা করতে হয় নবীওয়ালা সিফাতে নবীওয়ালা মেজাজে এবং নবীওয়ালা আখলাকের সাথে, সেখানে দ্বিমত হতেই পারে, গোটা ইসলাম চারটা মাঝহাবে বিভক্ত, তারপরও প্রত্যেকটা মাঝহাব হক্ব!
দারুল উলুম দেওবন্দ দুই ভাগে বিভক্ত, জমিয়তে উলামায়ে হিন্দ আট ভাগে বিভক্ত, তারপরও তারা হক্ব, অথচ তাবলীগ জামাতের ভিতরে দ্বিমত হওয়ার কারনে পরিষ্কারভাবে সুন্নতে নববীর অনুসারী আমীরের মাতাহাতে কাম করনেয়ালা তাবলীগি সাথীদেরকে নাহক্ব মনে করেন, বাত্বিল মনে করেন, যা পরিষ্কার গোমরাহীর আলামত, দ্বিমত হওয়ার কারনে কোনো মুসলমানকে নাহক্ব মনে করাটা গোমরাহী ছাড়া আর কিছুই হতে পারে না………

আমরা আশা করছি আপনারা সব ভেদাভেদ ভুলে আবারো পূর্বের ন্যায় কাঁধে কাঁধ রেখে মেহনত করবেন, যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে আপনারা আপনাদের মতের উপরে আদর্শের উপরে মেহনত করবেন এবং আমাদেরকেও সুন্নতে নববী ইমারতের উপরে তথা একক আমীরকে মেনে মেহনত করতে কোনোরূপ বাধা সৃষ্টি করবেন না!
আপনারা যদি হক্বের উপরে থাকেন তবে আপনাদের ভিতরে অন্তত এতটুকু আত্মবিশ্বাস থাকার কথা যে, আপনাদের অস্তিত্ব বিলীন হবে না, অর্থাৎ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অন্যদের উপরে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রয়োজন হবে না, কেননা হক্ব কখনো বিলীন হয়না, যদি নিজেদের অবস্থানের প্রতি এটুকু আত্মবিশ্বাস না থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা হক্বের উপরে নেই, আর যদি এটুকু আত্মবিশ্বাস থাকে তবে পূর্বের ন্যায় আর কখনো কোনো মুসলমানের উপরে হামলা করা আপনাদের দ্বারা পুনরায় আর সম্ভব হতে পারে না……….

তাই আপনাদের সকলের নিকট আকুল আবেদনঃ
কমপক্ষে নিজেদেরকে মুসলমানিত্বের ভিতরে রাখার চেষ্টা করুন, হতে পারে আল্লাহ তায়ালা মাফ করে দিবেন এবং হক্বের রাস্তায় সামনের পথ চলাটা সহজ করে দিবেন ইনশা-আল্লাহ…
আপনারা আমাদের ভাই, মুসলমান ভাই হিসেবে আমরা আপনাদের প্রতি কোনোরূপ বিদ্বেষ রাখিনা, আশা করি আপনারাও নিজেদের ভুল থেকে বের হয়ে মুসলিম ভাই হিসেবে আমাদের প্রতি কোনোরূপ বিদ্বেষ রাখবেন না, আল্লাহ তায়ালা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত হক্বের উপরে কায়েম থেকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুনঃ
[ আ’মীন ]

বিনীতঃ
আমীরের এতাআতকারী একজন সাধারণ তাবলীগি সাথী, — বান্দা মুহাঃ মিজান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK