1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইহকাল সফর শেষ করে পরকালের সফরে গেলেন বিশ্ব ইজতেমার ইমাম তাবলীগের মুরুব্বি মাও. মোশাররফ

সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, ঢাকা:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পঠিত

বাংলাদেশ তাবলীগ জামাতের শীর্ষ ও প্রবীন মুরুব্বি, কাইরাইল মসজিদের আহলে শুরা হযরত মাওলানা মোশাররফ হোসেন ইহকালের সফর শেষ করে পরবর্তী সফর গমন করেন। আজ ৩০শে আগস্ট-২৫ সকাল ১১ টা ৩০ মিনিটে রাজধানীর শ্যমলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, মাওলানা মোশাররফ হোসেন কিডনী জনিত সমস্যায় অনেক দিন যাবৎ আক্রান্ত ছিলেন। অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে তাকে ভর্তি করনো হয়। দুইদিন আইসিইউতে থেকেও আর ফিরতে পারেননি  তাবলীগ জামাতের প্রবীন মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেন।

মাওলানা মোশারফ হোসেন বর্নাঢ্য জীবনের অধিকারী ছিলেন। তাবলীগ জামাতের বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সারা দুনিয়া ভ্রমন করেছেন। তিনি বিশ্ব ইজতেমার ময়দানে জুম্মার নামাজের ইমামতি করতেন।

আজ মাগরিবের নামাজের পর তার জানাযা টঙ্গী ময়দানের পশ্চিম পাড়ে তাবলীগের মারকাজ মসজিদে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তাবলীগে জামাতের বিশ্ব আমীর মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভী ও তাবলীগ জামাতের বাংলাদেশের প্রবীন মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল উসলাম। তারা শোক বার্তায় বলেন, আল্লাহ মাওলানা মোশারফ হোসেন কে জান্নাতে উচা মোকাম দান করুক এবং তার পরিবারসহ সারা দেশ ও দুনিয়ায় সকল সাথীদেরকে সবর করার তৌফিক দান করুক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK