1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‘হাসিনা আগে আত্মীয়দের পার করে দিয়েছে’ – এ্যানি

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে এক উঠান বৈঠকে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশত্যাগ করেছেন এবং এর আগে তাঁর ঘনিষ্ঠদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে গৌরিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব অভিযোগ তোলেন।

এ্যানি বলেন, ‘আমরা আগেও বলেছি হাসিনা পালাবে না—এমন কথা ঠিক নয়। তিনি আগে থেকেই তাঁর আত্মীয়-স্বজন, যাদের এমপি–মন্ত্রী বানিয়েছেন, তাঁদের টাকার বস্তা নিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন।’ তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছাড়তে না পেরে এখন জেলে আছেন এবং কেউ কেউ বিদেশে বসে ‘ষড়যন্ত্র’ করছেন।

বিএনপির এই নেতা বলেন, ‘একটা বড় রাজনৈতিক দলের নেত্রীকে পালিয়ে যেতে হলো কেন? কারণ তিনি ভালো কাজ করেননি। দুর্নীতি, দুঃশাসন, গুম-খুন, অর্থ পাচারের কারণে তিনি জনগণের শত্রুতে পরিণত হয়েছেন।’

শেখ হাসিনার বিচার শুরুর প্রসঙ্গ টেনে এ্যানি অভিযোগ করেন, সরকারের দেওয়া লকডাউনে সাধারণ মানুষের সমর্থন নেই। তাঁর ভাষ্য, ‘পাবলিক তাদের পক্ষে নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দেখাচ্ছে, নাকি লকডাউনে মিছিল হচ্ছে—আসলে সেগুলো ভুয়া।’

তিনি বলেন, ‘কিছু চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ ঘটছে—এটা সত্য। অথচ একসময় হাসিনা বলেছিলেন, যারা বাসে আগুন দেবে, তাদের ধরে আগুনে ফেলে দেবে।’

উঠান বৈঠকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির নেতারা—হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম—এছাড়া জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার এবং সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK