1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

 সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে জেলা বিএনপির বিক্ষোভ

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত দুই বারের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ লুৎফুজ্জামান বাবর এঁর মুক্তির দাবীতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকালে স্থানীয় শহীদ মিনারে নেত্রকোনা জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত ও এস এম মনিরুজ্জামান দুদু’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব, কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী সদস্য ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান নূরু, জেলা বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান খান, সাবেক সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক সহ-সভাপতি ইমরান খান চৌধুরী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির সভাপতি ও আহবায়ক এবং সদস্য সচিববৃন্দ।
ক্ষমতার পট পরিবর্তনের পর এই প্রথম নেত্রকোনায় বিএনপির এতো বড় শো ডাউন অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কতর্ৃক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK