1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীপুরে সম্মিলিত উদ্যোগে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

মোঃ আলমগীর মোল্লা, গাজিপুর :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

গাজীপুরে শ্রীপুর উপজেলা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষার লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা আইন-২০২৫ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ গ্রহণ করেন এবং সাংবাদিকদের দাবিকে গুরুত্বের সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার প্রায় সকল প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন—

মোবারক হোসেন (সভাপতি, রিপোর্টার্স ক্লাব) মোঃ আবুল কাশেম (সাধারণ সম্পাদক) শামীম আহমেদ (সিনিয়র সহ-সভাপতি)
শাহিন আলম (সাংগঠনিক সম্পাদক)
রফিকুল ইসলাম (প্রচার সম্পাদক)
মনসুর আহমেদ মাহফুজ হাসান সিয়াম আল-আমিন বাদল আহমেদ আশরাফুল আলম
এছাড়াও আরও অনেক সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান শেষে উপজেলা প্রশাসন ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব ছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা শ্রীপুর উপজেলা শাখা পৃথক ব্যানারে অংশগ্রহণ করে।

এসময় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আলমগীর মোল্লা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন—

“সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা আজ হুমকির মুখে। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন পাস করে এ পেশার স্বাধীনতা ও সম্মান রক্ষা করতে হবে।”

এছাড়াও মানববন্ধনে বক্তব্য দেন রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম বলেন—

“ সময় হয়েছে সিনিয়র জুনিয়র সকল সাংবাদিক ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একত্রে হয়ে অধিকার রক্ষার আন্দোলনে অংশ নেওয়ার। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে একটি শক্তিশালী আইন পাস হওয়া সময়ের দাবি।”

সাংবাদিক আশরাফুল আলম বলেন—

“সাংবাদিক সুরক্ষা আইন ২০২৫ প্রণয়ন এখন আর বিলম্ব করার সময় নয়। আমরা প্রশাসনের কাছে এ বিষয়ে জরুরি পদক্ষেপ কামনা করছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK