1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শিক্ষার্থী হত্যা মামলার আসামি আব্দুল খালেক বাদল গ্রেপ্তার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সাব্বির হোসেনসহ ৪ শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক বাদলকে গ্রেপ্তার করেছে ‍পুলিশ। রোববার দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে সদর মডেল থানা পুলিশ। এর আগে গত শনিবার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুর মডেল থানা পুলিশ বাদলকে গ্রেপ্তার করে। পরে তাকে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদল লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাব্বিরসহ ৪ শিক্ষার্থী হত্যা মামলায় বাদলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেসময় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও দুই শতাধিক লোক আহত হন। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের হাজারও নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK