
লক্ষ্মীপুর জেলায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সাব্বির হোসেনসহ ৪ শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক বাদলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে সদর মডেল থানা পুলিশ। এর আগে গত শনিবার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুর মডেল থানা পুলিশ বাদলকে গ্রেপ্তার করে। পরে তাকে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদল লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাব্বিরসহ ৪ শিক্ষার্থী হত্যা মামলায় বাদলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেসময় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও দুই শতাধিক লোক আহত হন। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের হাজারও নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.