1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

লালমোহনে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে  ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলী দখলদার বাহিনীর বর্বর হামলা ও নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে উপজেলা ও পৌরসভার বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেকে মিছিল বের হয়ে লালমোহন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করে।
এ সময়ে বক্তব্য রাখেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোশাররফ হোসাইন, উত্তর বাজার বাইতুর রেদোয়ান জামে মসজিদের খতিব মাওলানা মঈনুল ইসলাম, ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম, শামসুল উলুম কওমি মাদরাসার শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা লোকমান হোসেন, রাহাত রুমী ও মো. তপুসহ অনেকে।
সমাবেশে বক্তারা বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আহবান জানান এবং সরকারকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে এ রক্তপিপাসু ইসরায়েলের অপশক্তির বিরুদ্ধে ইতিবাচক কিছু করার উদ্যোগ নিতে জোর দাবি জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK