
এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলী দখলদার বাহিনীর বর্বর হামলা ও নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে উপজেলা ও পৌরসভার বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেকে মিছিল বের হয়ে লালমোহন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করে।
এ সময়ে বক্তব্য রাখেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোশাররফ হোসাইন, উত্তর বাজার বাইতুর রেদোয়ান জামে মসজিদের খতিব মাওলানা মঈনুল ইসলাম, ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম, শামসুল উলুম কওমি মাদরাসার শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা লোকমান হোসেন, রাহাত রুমী ও মো. তপুসহ অনেকে।
সমাবেশে বক্তারা বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আহবান জানান এবং সরকারকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে এ রক্তপিপাসু ইসরায়েলের অপশক্তির বিরুদ্ধে ইতিবাচক কিছু করার উদ্যোগ নিতে জোর দাবি জানান।।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.