1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলায় যুব দিবস উদযাপন

নাজমুল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলায় জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন করা হয়। শুক্রবার সকাল ১০ টায় লক্ষ্মীপুর যুব উন্নয়ন কর্যালয় প্রাঙ্গণে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরবর্তীতে প্রতিষ্ঠানের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, তরুণ যুবকদেরকে সঠিক পথের দিসা দিন, তারা যদি সঠিক পথে থাকে তাহলে জাতীকে সামনের দিকে এগিয়ে নিবে।

উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, যুব উন্নয়ন এর উপ- পরিচালক জসিম উদ্দিন আহাম্মেদ খান, উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা ছালেহ উদ্দিন।

এর পূর্বে র‍্যালি বিডি ক্লিন লক্ষ্মীপুর এর উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও বিভিন্ন ফলন গাছ রোপন করা হয়।

আলোচনা শেষে যুব উন্নয়নের লক্ষ্মীপুর সদর উপজেলার যুব প্রশিক্ষন কৃত বায়ু গ্যাস প্লানের জন্য বিভিন্ন ক্যাটাগরির যুবক যুবতীদের মাঝে আর্থিক চেক প্রদান ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK