1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের মতো লক্ষ্মীপুরেও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মহিউদ্দিন চৌধুরী কামরুর সভাপতিত্বে এবং হুমায়ূন কবির জুয়েলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরী আরিফ ও রেডক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন নীরব মহামারি। জীবনযাপনে অনিয়ম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্থূলতা এবং শারীরিক পরিশ্রমের অভাব ডায়াবেটিস বৃদ্ধির অন্যতম কারণ। সচেতনতা, শৃঙ্খলা ও জীবনধারায় পরিবর্তনের মাধ্যমেই এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।

পরে একটি র‍্যালি হাসপাতাল প্রাঙ্গন থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর–রামগতি সড়কের একটি অংশ প্রদক্ষিণ করে। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার শতাধিক মানুষ অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK