
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের মতো লক্ষ্মীপুরেও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
লক্ষ্মীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মহিউদ্দিন চৌধুরী কামরুর সভাপতিত্বে এবং হুমায়ূন কবির জুয়েলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরী আরিফ ও রেডক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন নীরব মহামারি। জীবনযাপনে অনিয়ম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্থূলতা এবং শারীরিক পরিশ্রমের অভাব ডায়াবেটিস বৃদ্ধির অন্যতম কারণ। সচেতনতা, শৃঙ্খলা ও জীবনধারায় পরিবর্তনের মাধ্যমেই এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।
পরে একটি র্যালি হাসপাতাল প্রাঙ্গন থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর–রামগতি সড়কের একটি অংশ প্রদক্ষিণ করে। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার শতাধিক মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.