1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

লক্ষ্মীপুরে লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। ভারতের আগ্রাসন ও দূতাবাসে হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাসদ জেলা শাখার ব্যানারে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের জোরালো হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।

এর আগে লাল পতাকা হাতে দলের নেতাকর্মীরা লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হন।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বাসদের আহ্বায়ক আবদুল মজিদ, সদস্য সচিব অ্যাডভোকেট মিলন মণ্ডল, অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন রিয়াজ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভারতের আগ্রাসন রুখতে দেশের মানুষ প্রস্তুত। তাদের কোনো অন্যায় দাবি মেনে নেওয়া হবে না। পাশাপাশি দূতাবাসে হামলার প্রতিবাদ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK