1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ‘ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কলারশিপের’ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় ‘ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল’ স্কুলের আয়োজনে ফায়ারফ্লাই স্কলারশিপ প্রজেক্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল রূপালী প্রভা নাথ ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক তাসমিন জাহান উর্মি।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন চৌমুহনী সরকারি এস এ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর জেড এম ফারুকী।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক নাসির উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, মানবাধিকার ও উন্নয়ন কর্মী শামসুল করিম খোকন, আইডিয়াল ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রেজা হাসান, মান্দারী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সানকিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ফায়ারফ্লাই স্কলারশীপ প্রজেক্টের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেন দেন অতিথিরা। এতে ট্যালেন্টফুলে ৩৬জন, ১ম গ্রেডে ১৪২, সাধারণ গ্রেডে ১৭৬ জনসহ মোট ৩৫৪ জনকে পুরস্কৃত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK