1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নোয়াখালীতে ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি :
আত্মমানবতার সেবায় নিয়োজিত ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ীতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী গার্লস একাডেমী ও সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা এবং চাটখিল পিজি স্কুল কেন্দ্র সহ ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় দুই উপজেলার মোট ১০০ প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ১১৫০ জন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বৃত্তি পরীক্ষা চলাকালীন হলগুলো পরিদর্শন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মুর্তজা, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহিরুল ইসলাম, এমইচ গ্লোবালের একাডেমিক প্রধান রানা দস্তগির, ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, চাটখিল উপজেলা বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, সোনাইমুড়ি উপজেলা বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজদ্দৌলা, পিজি স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, চাটখিল বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমরান হোসেন, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, ফাউন্ডেশানের কর্মকর্তা শাহাদাত হোসেন রাসেল, বেলাল হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ, আত্মমানবতার সেবায় বিগত ১০ বছর পূর্বে সোনাইমুড়ি দেওটি ইউনিয়নের কৃতি সন্তান ডাক্তার মোস্তফা ও হাজেরার নামে তার সুযোগ্য সন্তানেরা ডা:মোস্তফা-হজেরা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে তারা চাটখিল সোনাইমুড়িতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি,গুণীজন সন্মাননা, ফ্রী চিকিৎসা সেবা, দুর্যোগে সহায়তা, অসহায় মানুষকে সহায়তাসহ বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK