1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামপালে প্রান্তিক কৃষকদের মাঝে একাধিক ধরনের বীজ প্রদান

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত
শেখ মাসুম বিল্লাহ,বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মুগ ডাল, খেসারি ডাল, সূর্যমুখী ( হাইব্রিড ও ওপি) এবং গমের বীজ বিতরণ করা হয়।
১২ নভেম্বর( বুধবার) সকাল দশটায় রামপাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা ওলিউর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শষ্য বীজ বিতরণ করেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মিজ তামান্না ফেরদৌসি বলেন, সরকার বিনামূল্যে আপনারে মাঝে বীজ বিতরণ করে যাচ্ছে যেন আপনারা চাষাবাদ করে নিজের পায়ে দাঁড়াতে পারেন। আপনাদের যা যতটুকু জমি আছে সেখানে চাষাবাদ করে দেশের খাদ্য দেশে উৎপাদন করতে পারেন সে লক্ষ্যেই এই উদ্যোগ।
তিনি আরো বলেন,এই শষ্য বীজ আপনারা যথাযথ ব্যাবহার করবেন এবং সময় মতো বপন ও যন্ত্র নিবেন বলে আশা করি। রামপালে সকল কৃষকের পাশে সব সময় উপজেলা কৃষি কর্মকর্তারা আছে।আপনাদের মুখে হাসি ফোটাতে তারা নিরলস কাজ করে যাচ্ছে।
আপনাদের যে কোন সমস্যায় আপনারা কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন এবং সঠিক পদ্ধতিতে কৃষিকাজ পরিচালনা করে নিজেরা সাবলম্বী হন। এটাই আমাদের কাম্য।
এই সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলার দশটি ইউনিয়নের কৃষকরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK