প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
রামপালে প্রান্তিক কৃষকদের মাঝে একাধিক ধরনের বীজ প্রদান

শেখ মাসুম বিল্লাহ,বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মুগ ডাল, খেসারি ডাল, সূর্যমুখী ( হাইব্রিড ও ওপি) এবং গমের বীজ বিতরণ করা হয়।
১২ নভেম্বর( বুধবার) সকাল দশটায় রামপাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা ওলিউর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শষ্য বীজ বিতরণ করেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মিজ তামান্না ফেরদৌসি বলেন, সরকার বিনামূল্যে আপনারে মাঝে বীজ বিতরণ করে যাচ্ছে যেন আপনারা চাষাবাদ করে নিজের পায়ে দাঁড়াতে পারেন। আপনাদের যা যতটুকু জমি আছে সেখানে চাষাবাদ করে দেশের খাদ্য দেশে উৎপাদন করতে পারেন সে লক্ষ্যেই এই উদ্যোগ।
তিনি আরো বলেন,এই শষ্য বীজ আপনারা যথাযথ ব্যাবহার করবেন এবং সময় মতো বপন ও যন্ত্র নিবেন বলে আশা করি। রামপালে সকল কৃষকের পাশে সব সময় উপজেলা কৃষি কর্মকর্তারা আছে।আপনাদের মুখে হাসি ফোটাতে তারা নিরলস কাজ করে যাচ্ছে।
আপনাদের যে কোন সমস্যায় আপনারা কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন এবং সঠিক পদ্ধতিতে কৃষিকাজ পরিচালনা করে নিজেরা সাবলম্বী হন। এটাই আমাদের কাম্য।
এই সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলার দশটি ইউনিয়নের কৃষকরা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.