1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামগতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু 

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ  ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছে দুইজন। আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো দুইজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান। নিহত ফারুক হোসেন শরীয়তপুরের বাদশা হাওলাদারের পুত্র। তিনি পেশায় জেলে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন সকালে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ফারুক হোসেন গত ৬দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া অন্য আরো দুইজনের অবস্থাও আশংকাজনক। অন্য দগ্ধরা হলেন , আবুল খায়ের (৩২) ও গনি খাঁ (৫০)। আবুল খায়েরের ৩৫ শতাংশ এবং গনি খাঁর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রামগতির মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নদীতে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে নৌকায় থাকা ৬ জেলে দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হওয়ায় চারজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  ভর্তি করা হয়।  এদের মধ্যে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন মারা যান। অন্য দগ্ধরা এখনো চিকিৎসাধীন আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK