1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রংপুরে নিরাপদ সড়কসহ ৭ দফা দাবি আদায়ে মানববন্ধন

মোঃ কাওছার মিয়া , জেলা প্রতিনিধি, রংপুর:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

মোঃ কাওছার মিয়া , জেলা প্রতিনিধি, রংপুর:

রংপুরে সচেতন নাগরিক ফোরামের আয়োজনে নিরাপদ সড়কসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কাউনিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। বুধবার ১৪ই মে সকলে মীরবাগ বাসস্ট্যান্ড ফ্লাইওভারের নিচে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। মূলত মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এস এস সি পরীক্ষার্থী মোছাঃআফসানা খাতুন (সিনহা) এবং তার পরিবারের আরো দুই সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এমন কর্মসূচি দেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ফিটনেস বিহীন গাড়ি, ওভারলোড, ওভার স্পিডে গাড়ী চালালে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে । এছাড়াও রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ করার পদক্ষেপ গ্রহণ, রাস্তার মোড়গুলোর পরিধি বাড়ানো, ব্যাটারি চালিত অটো বা থ্রি হুইলার গাড়ির জন্য পৃথকভাবে সড়ক নির্মান ও মহাসড়কে ৪ লেনে উন্নতি করনসহ মোট সাত দফা দাবির কথা জানান। এই দাবি আদায় না হলে রাজ পথে থাকার হুঁশিয়ারি দেন তারা ।
এই পরিস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল ইসলাম জেলা প্রশাসকের সাথে কথা বলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রংপুর কুড়িগ্রাম মহাসড়ক ৪লেনে উত্তীর্ণ করার কথা ঘোষণা করেন। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে একমত পোষণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK