মোঃ কাওছার মিয়া , জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরে সচেতন নাগরিক ফোরামের আয়োজনে নিরাপদ সড়কসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কাউনিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। বুধবার ১৪ই মে সকলে মীরবাগ বাসস্ট্যান্ড ফ্লাইওভারের নিচে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। মূলত মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এস এস সি পরীক্ষার্থী মোছাঃআফসানা খাতুন (সিনহা) এবং তার পরিবারের আরো দুই সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এমন কর্মসূচি দেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ফিটনেস বিহীন গাড়ি, ওভারলোড, ওভার স্পিডে গাড়ী চালালে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে । এছাড়াও রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ করার পদক্ষেপ গ্রহণ, রাস্তার মোড়গুলোর পরিধি বাড়ানো, ব্যাটারি চালিত অটো বা থ্রি হুইলার গাড়ির জন্য পৃথকভাবে সড়ক নির্মান ও মহাসড়কে ৪ লেনে উন্নতি করনসহ মোট সাত দফা দাবির কথা জানান। এই দাবি আদায় না হলে রাজ পথে থাকার হুঁশিয়ারি দেন তারা ।
এই পরিস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল ইসলাম জেলা প্রশাসকের সাথে কথা বলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রংপুর কুড়িগ্রাম মহাসড়ক ৪লেনে উত্তীর্ণ করার কথা ঘোষণা করেন। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে একমত পোষণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.