1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

যৌথ নৌ মহড়ায় অংশ নিল সৌদি আরব-ইরান

আন্তর্জাতিক ডেস্ক ; অনন্ত বাংলা
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

ওমান সাগরে যৌথ নৌ মহড়া করেছে দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান।   সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি এক বিবৃতিতে মহড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আল-মালকি সংবাদমাধ্যমকে জানান, রয়েল সৌদি নৌ বাহিনী সম্প্রতি ওমান সাগরে ইরানি নৌবাহিনীসহ অন্যান্য দেশের সঙ্গে একটি যৌথ নৌ মহড়া শেষ করেছে।

২০১৬ সাল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকলে চীনের মধ্যস্থতায় গত বছর তেহরান এবং রিয়াদ কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করেছে। এই নৌ মহড়া পুনর্মিলন চুক্তিরই সুফল হিসেবে প্রতিয়মাণ হচ্ছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইএসএনএ ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানিকে উদ্ধৃত করে জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ লোহিত সাগরে আরও যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করছে এবং লোহিত সাগরে একটি যৌথ মহড়ার ব্যাপারে আমাদের অনুরোধ করেছে। তবে, আল-মালকি জানিয়েছেন বর্তমানে আর কোনো মহড়া তাদের বিবেচনায় নেই।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, রাশিয়া, ওমান এবং সৌদি আরবসহ ছয়টি পর্যবেক্ষক রাষ্ট্রের সঙ্গে উত্তর ভারত মহাসাগরে ‘আইএমইএক্স ২০২৪’ সামরিক মহড়ায়ও অংশ নিয়েছে ইরান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK