1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে আন্ত:স্কুল বির্তক প্রতিযোগিতা উদ্ধোধন

চাটখিল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

চাটখিলে ডা: মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের  উদ্যোগে ও এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে চাটখিল নারায়ণপুর আর.কে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সোনাইমুড়ি-চাটখিল দুই উপজেলা ব্যাপী আন্ত:স্কুল বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের সহকারী শিক্ষক আবদুল বাতেনের উপস্থাপনায় পক্ষ দলের জান্নাতুল তাসলিম ( দলনেতা) তাছনিয়া তাছবির, জিন্নাত সাবরিন সুপ্তি ও সায়েমা ইসলাম  এবং বিপক্ষ দলের জান্নাতুল ফেরদাউস বর্ষা (দলনেতা), অনামিকা আফরিন সানজিদা, মিফতাহুল খাদিজা,মিথিলা আক্তার অংশগ্রহণ করেন। বির্তকের প্রতিপাদ্য হলো- ‍“জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ’ই হলো বিবেচ্য বিষয়”- নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে পক্ষ দল বিজয় অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা পক্ষ দলের জান্নাতুল তাসলিম নির্বাচিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো.জালাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও লামনগর একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ফাউন্ডেশনের কর্মকর্তা মো শাহাদাত হোসেন রাসেল, ফাউন্ডেশনের কর্মকর্তা মহি উদ্দিন, ফাউন্ডেশনের ম্যানেজার মো. বেলাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সিনিয়র শিক্ষক লোকমান হোসেন,ছাত্র প্রতিনিধি আহমেদ রেদোয়ান প্রমুখ।

উল্লেখ আত্মমানবতার সেবায় বিগত ১০ বছর পূর্বে সোনাইমুড়ি দেওটি ইউনিয়নের কৃতি সন্তান ডাক্তার মোস্তফা হাজেরার নামে তার সন্তানেরা মোস্তফা হজেরা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে তারা চাটখিল সোনাইমুড়িতে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK