
চাটখিলে ডা: মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে ও এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে চাটখিল নারায়ণপুর আর.কে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সোনাইমুড়ি-চাটখিল দুই উপজেলা ব্যাপী আন্ত:স্কুল বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের সহকারী শিক্ষক আবদুল বাতেনের উপস্থাপনায় পক্ষ দলের জান্নাতুল তাসলিম ( দলনেতা) তাছনিয়া তাছবির, জিন্নাত সাবরিন সুপ্তি ও সায়েমা ইসলাম এবং বিপক্ষ দলের জান্নাতুল ফেরদাউস বর্ষা (দলনেতা), অনামিকা আফরিন সানজিদা, মিফতাহুল খাদিজা,মিথিলা আক্তার অংশগ্রহণ করেন। বির্তকের প্রতিপাদ্য হলো- “জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ'ই হলো বিবেচ্য বিষয়”- নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে পক্ষ দল বিজয় অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা পক্ষ দলের জান্নাতুল তাসলিম নির্বাচিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো.জালাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও লামনগর একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ফাউন্ডেশনের কর্মকর্তা মো শাহাদাত হোসেন রাসেল, ফাউন্ডেশনের কর্মকর্তা মহি উদ্দিন, ফাউন্ডেশনের ম্যানেজার মো. বেলাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সিনিয়র শিক্ষক লোকমান হোসেন,ছাত্র প্রতিনিধি আহমেদ রেদোয়ান প্রমুখ।
উল্লেখ আত্মমানবতার সেবায় বিগত ১০ বছর পূর্বে সোনাইমুড়ি দেওটি ইউনিয়নের কৃতি সন্তান ডাক্তার মোস্তফা হাজেরার নামে তার সন্তানেরা মোস্তফা হজেরা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে তারা চাটখিল সোনাইমুড়িতে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.