1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষ্মীপুরে ১৩ দোকানীর অর্থদণ্ড

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮১ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সদর উপজেলার চক বাজার, ভবানীগঞ্জ ও কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সয়াবিন তেল বিক্রয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যর্থ হওয়া, ওজনে কারচুপি এবং কৃষি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ১৩টি প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ১০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল শনিবার (৮ মার্চ) দিনব্যাপী এ অভিযান চালানো হয়েছে। রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সদর উপজেলার ভবানীগঞ্জ বাজার ও তেওয়ারিগঞ্জ নতুন বাজার মনিটরিং করা হয়েছে।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় সদর উপজেলার ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. হানিফের ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK