1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভোলার লালমোহনে ওপেন হাউজ ডে 

এম রিয়াজ উদ্দিন,  লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পঠিত
“পুলিশই জনতা- জনতাই পুলিশ’ এই মুল মন্ত্রকে নিয়ে ভোলার লালমোহনে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন থানার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে থানার নিচতলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক।
এসময় জলদস্যু, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজী, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, দূর্নীতি, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং, মোবাইলের অপব্যবহার, যৌতুক এবং বিভিন্ন বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে উম্মুক্ত আলোচনা করা হয়।
অন্যান্যের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার অরিত সরকার, শিক্ষানবিশ পুলিশ সুপার হুমায়ুন কবির, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল,  প্রেসক্লাবের আহবায়ক সোহেল মোঃ আজিজ শাহীনসহ উপজেলার বিভিন্ন স্টেকহোল্ডারগণ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK