1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভারতীয় নিষিদ্ধ ৪৮ বোতল মদ সহ  গ্রেফতার ১

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২০ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী সীমান্তে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪৮ বোতল মদ সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি জয়নাল আবেদীন (৩০) কর্ণঝোড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। ৯ ই মার্চ রবিবার ভোর সকালে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্ত জনপদের মেঘাদল রাবার বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি জানায়, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ডিবির চৌকস অফিসার ইনচার্জ (ওসি)  সালেমুুজ্জামানের নেতৃত্বে  এসআই মোরশেদ আলম, তরিকুল ইসলাম, জুয়েল রানা  সহ সঙ্গীয় ডিবি পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সকালে সীমান্তবর্তী মেঘাদল রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪৮ বোতল মদ সহ জয়নাল আবেদিনকে গ্রেফতার করে।
শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি সালেমুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে বলেন,এ ঘটনায় শ্রীবরদী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায়  ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত জয়নাল আবেদিনকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে  জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK