
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪৮ বোতল মদ সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি জয়নাল আবেদীন (৩০) কর্ণঝোড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। ৯ ই মার্চ রবিবার ভোর সকালে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্ত জনপদের মেঘাদল রাবার বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি জানায়, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ডিবির চৌকস অফিসার ইনচার্জ (ওসি) সালেমুুজ্জামানের নেতৃত্বে এসআই মোরশেদ আলম, তরিকুল ইসলাম, জুয়েল রানা সহ সঙ্গীয় ডিবি পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সকালে সীমান্তবর্তী মেঘাদল রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪৮ বোতল মদ সহ জয়নাল আবেদিনকে গ্রেফতার করে।
শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি সালেমুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে বলেন,এ ঘটনায় শ্রীবরদী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত জয়নাল আবেদিনকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.