1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় নূরানী মাদ্রাসায় খতমে কোরআনের দোয়া ও বিদায় অনুষ্ঠান

মুহাম্মদ মেহেদী হাসান, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

পিরোজপুর ভান্ডারিয়ায় নূরানী তা’লীমুল কুরআন মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেনীর সমাপনী পরীক্ষার্থীদের খতমে কোরআনের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথিঃ আলহাজ্ব বাদশা জোমাদ্দার। অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) রোজ রবিবার সকাল দশ ঘটিকায় মাদ্রাসার একটি কক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ বাদশা জোমাদ্দার। তিনি বলেন, কোমলমতি শিশুদের মানসম্মত দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে নূরানী পদ্ধতির পড়ালেখার বিকল্প নেই।

তাই পরিবার ও সমাজে নূরানী শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে আজকের উপস্থিত অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। বক্তব্য দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পরেন এবং বলেন তারা সবাই আমাকে নানা ভাই ডাকে আমি তাদেরকে নাতির মতন জানি। তারা আমাকে ও আমি তাদেরকে খুবই ভালো বাসি। বাচ্চাদের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন এ কথাও তিনি উল্লেখ করেন।আলোচনা শেষে মাদরাসার পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ফাইল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

মাদ্রাসার সফলতা ও সমৃদ্ধি, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠান এর সম্মানিত শিক্ষক, ভান্ডারিয়া কেন্দ্রীয় মাসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হজরত মাওলানা জাকারিয়া আল ফরিদি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK