
পিরোজপুর ভান্ডারিয়ায় নূরানী তা'লীমুল কুরআন মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেনীর সমাপনী পরীক্ষার্থীদের খতমে কোরআনের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথিঃ আলহাজ্ব বাদশা জোমাদ্দার। অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) রোজ রবিবার সকাল দশ ঘটিকায় মাদ্রাসার একটি কক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ বাদশা জোমাদ্দার। তিনি বলেন, কোমলমতি শিশুদের মানসম্মত দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে নূরানী পদ্ধতির পড়ালেখার বিকল্প নেই।
তাই পরিবার ও সমাজে নূরানী শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে আজকের উপস্থিত অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। বক্তব্য দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পরেন এবং বলেন তারা সবাই আমাকে নানা ভাই ডাকে আমি তাদেরকে নাতির মতন জানি। তারা আমাকে ও আমি তাদেরকে খুবই ভালো বাসি। বাচ্চাদের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন এ কথাও তিনি উল্লেখ করেন।আলোচনা শেষে মাদরাসার পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ফাইল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
মাদ্রাসার সফলতা ও সমৃদ্ধি, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠান এর সম্মানিত শিক্ষক, ভান্ডারিয়া কেন্দ্রীয় মাসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হজরত মাওলানা জাকারিয়া আল ফরিদি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.