1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বেগমগঞ্জ করমুল্যাপুর স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

বেগমগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

বেগমগঞ্জ উপজেলায় করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ ২০২৫ ইং অনুষ্ঠান সোমবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিবি আয়েশার সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক নুরুন্নাহারের বেগমের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুর আলম বাচ্চু, উদ্বোধন করেন জিরতলী ইউপি চেয়ারম্যান সামছুল আলম লাভলু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জিরতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আকতার, সাংবাদিক মাজহারুল ইসলাম দিদার ও ইউপি সদস্য আহসান উল্যাহ বাবুল, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও সহ-সভাপতি এবং পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ১০০ মিটার দৌড়েরাফিদ হোসেন, দীর্ঘলাফে হামেদা আক্তার ও নৃত্যে ইকরাম উদ্দিন লাবিবকে পুরষ্কার প্রদান করা হয়েছে।
উল্লেখ, করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর ভালো ফলাফলের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে উপজেলায় বিভিন্ন পুরষ্কার অর্জন করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK