1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বড়দিন উপলক্ষে বিভিন্ন গীর্জাসমূহ পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব, মোঃ আমিনুল ইসলাম

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘ বড়দিন ২০২৪’ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন   সম্পূর্ণ করতে শেরপুর জেলার বিভিন্ন গীর্জা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে।

২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা থেকে জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী থানাধীন বিভিন্ন গীর্জাসমূহ  সরজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম। পুলিশ সুপার মহোদয় গীর্জাসমূহ পরিদর্শনকালে খ্রিস্ট ধর্মালম্বীদের সঙ্গে কুশল ও বড়দিনের শুভেচ্ছা বিনিময় করে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব শাহ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ার জাহিদ, ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আল আমীন, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছানোয়ার হোসেন-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও খ্রিস্টান ধর্মাবলম্বীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK