
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘ বড়দিন ২০২৪’ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন সম্পূর্ণ করতে শেরপুর জেলার বিভিন্ন গীর্জা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে।
২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা থেকে জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী থানাধীন বিভিন্ন গীর্জাসমূহ সরজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম। পুলিশ সুপার মহোদয় গীর্জাসমূহ পরিদর্শনকালে খ্রিস্ট ধর্মালম্বীদের সঙ্গে কুশল ও বড়দিনের শুভেচ্ছা বিনিময় করে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব শাহ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ার জাহিদ, ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আল আমীন, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছানোয়ার হোসেন-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও খ্রিস্টান ধর্মাবলম্বীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.