1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক ; অনন্ত বাংলা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পঠিত

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডোর ২০ বছরেরও বেশি মেয়াদের কারাদণ্ড হয়েছে। নির্মাণ প্রতিষ্ঠান ওদেব্রেখটের কাছ থেকে ঘুষ নেওয়ার দায়ে আমেরিকান এ নেতার কারাদণ্ড হলো। সোমবার আদালত টলেডোর ২০ বছর ছয় মাসের কারাদণ্ড দেন। ব্রাজিলিয়ান প্রতিষ্ঠান ওদেব্রেখট থেকে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে তার এ দণ্ড হয়। খবর আল জাজিরার।

গত সপ্তাহে এক শুনানিতে টলেডো আদালতে বলেছিলেন, আমি একটি বেসরকারি ক্লিনিকে যেতে চাই। আমি অনুরোধ করছি, দয়া করে আমাকে সুস্থ হতে দিন কিংবা বাড়িতেই মরতে দিন।

আদালতকে তিনি এও বলেন যেন, ক্যানসার থেকে উদ্ভূত শারীরিক সমস্যা মোকাবিলা করতে হচ্ছে তাকে।

৭৮ বছর বয়সী সাবেক এ নেতা ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন। ওদেব্রেখটের ঘুষ কেলেঙ্কারি ও রাজনৈতিক সুবিধা দেওয়ায় তিনি কঠোর এ সাজা পেলেন। ওই কেলেঙ্কারি মহাদেশজুড়ে আলোড়ন তুলেছিল।

বছরব্যাপী ট্রায়ালে টলেডো বারবার তার বিরুদ্ধে আনা মানি লন্ডারিং ও যোগসাজশের অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০১৯ সালে তিনি যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হন। পেরু সরকারের অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২২ সালে সাবেক এ প্রেসিডেন্টকে দেশে ফেরত  পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK