1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পীরগাছায় জাতীয় যুব দিবস পালন

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

রংপুরের পীরগাছায় সংগঠন কর্তৃক বৃক্ষরোপণ, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সফল আত্মকর্মীদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি পালন করা হয়। যুব দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহীম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙা, জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা আফসানা রহমান, থানা এসআই খায়রুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ সিরাজুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফারদিন এহসান মাহিম ও সোহেল রানা প্রমুখ।
এর আগে ‘যুব উজ্জীবন ক্রীড়া শিক্ষা ও সামাজিক সংগঠনের’ ব্যানারে উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ করেন অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK