
নোয়াখালী প্রতিনিধি :
আত্মমানবতার সেবায় নিয়োজিত ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ীতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী গার্লস একাডেমী ও সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা এবং চাটখিল পিজি স্কুল কেন্দ্র সহ ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় দুই উপজেলার মোট ১০০ প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ১১৫০ জন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষা চলাকালীন হলগুলো পরিদর্শন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মুর্তজা, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহিরুল ইসলাম, এমইচ গ্লোবালের একাডেমিক প্রধান রানা দস্তগির, ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, চাটখিল উপজেলা বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, সোনাইমুড়ি উপজেলা বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজদ্দৌলা, পিজি স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, চাটখিল বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমরান হোসেন, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, ফাউন্ডেশানের কর্মকর্তা শাহাদাত হোসেন রাসেল, বেলাল হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, আত্মমানবতার সেবায় বিগত ১০ বছর পূর্বে সোনাইমুড়ি দেওটি ইউনিয়নের কৃতি সন্তান ডাক্তার মোস্তফা ও হাজেরার নামে তার সুযোগ্য সন্তানেরা ডা:মোস্তফা-হজেরা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে তারা চাটখিল সোনাইমুড়িতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি,গুণীজন সন্মাননা, ফ্রী চিকিৎসা সেবা, দুর্যোগে সহায়তা, অসহায় মানুষকে সহায়তাসহ বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.