1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে দীর্ঘদিন পর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত
নেত্রকোনার মোহনগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর রোববার (১২ জানুয়ারি ) উপজেলার সমাজ -সহিলদেও ইউনিয়ন জামায়াতের এ কর্মী সম্মেলন  সমাজ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সমাজ- সহিলদেও ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সমাজ সহিলদেও- ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জায়েদ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, জেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা নূরুল্লাহ ভূইয়া,মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর টি এম হামিদ উল্লাহ তালুকদার প্রমূখ। মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোফাজ্জল হোসেন সবুজ জানান, ইতিমধ্যে উপজেলার কয়েকটি ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মীসভা  অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK