প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ণ
নেত্রকোনার মোহনগঞ্জে দীর্ঘদিন পর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর রোববার (১২ জানুয়ারি ) উপজেলার সমাজ -সহিলদেও ইউনিয়ন জামায়াতের এ কর্মী সম্মেলন সমাজ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সমাজ- সহিলদেও ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সমাজ সহিলদেও- ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জায়েদ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, জেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা নূরুল্লাহ ভূইয়া,মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর টি এম হামিদ উল্লাহ তালুকদার প্রমূখ। মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোফাজ্জল হোসেন সবুজ জানান, ইতিমধ্যে উপজেলার কয়েকটি ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.