1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোণায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় নেত্রকোণাবাসী। সকাল ৯টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে বাংলা নববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর দিনব্যাপী জেলা শহরের বিভিন্ন স্থানে বৈশাখী ও লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনসমূহের উদ্যোগে নানা আয়োজনে বৈশাখী মেলার আয়োজন করা হয়।
সকাল থেকেই শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ সকল বয়সী মানুষ বৈশাখের রঙিন পোশাকে সজ্জিত হয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। পহেলা বৈশাখের এই আয়োজন দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মিলনমেলায় রূপ নেয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK