1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নান্দাইলে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিএনপি’র মশাল মিছিল 

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৪২ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির নেতা বিগ্রেডিয়ার জেনারেল ( অবঃ)ড.শামসুল ইসলাম সূর্যের নির্দেশনায় গতকাল সন্ধ্যা ৬ ঘটিকায় নান্দাইল শহীদ মিনার সংলগ্ন শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে থেকে খুনি হাসিনার ফাঁসি ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগের দাবিতে এক বিশাল মশাল মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য, বারবার কারা নির্যাতিত, সাবেক নান্দাইল পৌরসভার সফল মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির নেতা বাবু পল্লব রায়, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আকরাম হোসেন ফেরদাউস, স্বেচ্ছাসেবক দল নেতা এনামুল হক সরকার, হাফেজ এমদাদুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK