1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নান্দাইলে জাতীয় যুব দিবস পালিত 

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত
“দক্ষ যুবকে গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রাতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত  হয়েছে। শুক্রবার (১লা নভেম্বর) সকাল ১০টার দিকে নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইলের আত্মপ্রত্যয়ী ও স্বাবলম্বী নারী সানজিদা ইসলাম ছোঁয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রাজিব আহমেদ, নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন, যুব কাউন্সিলের সদস্য বিধান কৃষ্ণ গোস্বামী, পদকপ্রাপ্ত স্বাবলম্বী যুবক মোজাম্মেল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নান্দাইলের সমন্বয়ক শাহরব হোসেন দূর্জয়, সাংবাদিক শাহজাহান ফকির  প্রমুখ। এসময় নান্দাইল উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতী সফল আত্মকর্মী ও সফল উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK